
বেরোবি প্রতিনিধি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের তারিখ চতুর্থ বারের মতো পিছিয়েছে বেরোবি প্রশাসন।
আজ সোমবার (৮ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারিখ স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। ৭ ডিসেম্বর অনুষ্ঠিত এক সভায় প্রশাসন এই সিদ্ধান্ত গ্রহণ করে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় সমাবর্তন রেজিস্ট্রেশনের তারিখ পরিবর্তন, রেজিস্ট্রেশন ফি কমানোসহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের উত্থাপিত দাবিদাওয়াসহ আবেদন আমলে নিয়ে এবং আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সমাবর্তনের সম্ভাব্য তারিখ সম্পর্কে কোন তথ্য প্রকাশ হয়নি তবে পরবর্তীতে সুবিধাজনক সময়ে প্রথম সমাবর্তনের নতুন তারিখ ঘোষণার আশ্বাস দিয়েছে প্রশাসন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন নভেম্বরে হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে পরবর্তীতে ডিসেম্বরের ২০ তারিখে নেয়া হয়। কিন্তু ডিসেম্বরের ২০ তারিখে সমাবর্তন করা সম্ভব নয় বলে জানিয়ে তৃতীয়বারের মতো সমাবর্তনের তারিখ পিছিয়ে জানুয়ারির ১৭ তারিখে করা হয়। সর্বশেষ চতুর্থ বারের মতো সমাবর্তনের তারিখ স্থগিত ঘোষণা করা হলো।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC