রবিবার ১২ এপ্রিল, ২০২৬

৪ ঘণ্টায় ভোট পড়েছে ১৮.৫ শতাংশ: ইসি

রাইজিং ডেস্ক

Election Commission
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘণ্টায় ১৮.৫ শতাংশ ভোট পড়েছে।

আজ রোববার (৭ জানুয়ারি) দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

এদিকে ইসি কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ৩৭ স্থানে অনিয়মের ঘটনা (এ রিপোর্ট লেখা পর্যন্ত) ঘটেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

অনিয়মের ঘটনায় ছয়জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে চট্টগ্রামের এক নারী চেয়ারম্যান রয়েছেন।

আরও পড়ুন