
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লায় মহানগর যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২৭ অক্টোবর) বিকেল বেলায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ রোডের দলীয় কার্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এই দিনের কর্মসূচির সূচনা হয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে এক আনন্দঘন পরিবেশে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করা হয়। পরে এই সুবিশাল র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সাল উর রহমান পাভেল। কর্মসূচির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উতবাতুল বারী আবু।
মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমির ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাবেক যুগ্ম আহবায়ক নজরুল হক ভুঁইয়া স্বপন সহ মহানগর যুবদল এবং অঙ্গসংগঠনের আগত বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা।
সমাবেশে উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে যুবদলের প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে এখন পর্যন্ত দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার আন্দোলনে যুবদলের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরেন। তাঁরা বিশেষ করে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে দেশের যুব সমাজকে আরও সংগঠিত ও ঐক্যবদ্ধ হওয়ার জন্য দৃঢ় আহ্বান জানান।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC