
রাইজিং ডেস্ক
৪৩তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে বাদ পড়া প্রার্থীদের জন্য নতুন গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই গেজেটে বাদ পড়া ২২৭ জনের মধ্যে ১৬২ জনের নাম এসেছে, এর ফলে বিসিএসের বিভিন্ন ক্যাডারের চাকরিতে যোগ দিতে পারবেন তাঁরা।
মঙ্গলবার (২০ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এ প্রজ্ঞাপনে এ তথ্য জানান হয়েছে।
জানা গেছে, ২০২০ সালে ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং ২০২৩ সালের ২৬ ডিসেম্বর সরকারি কর্ম কমিশন (পিএসসি) ২ হাজার ১৬৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে। পরবর্তীতে, ভেরিফিকেশন প্রক্রিয়া শেষে গত বছরের ১৫ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় ২ হাজার ৬৪ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দিয়ে প্রথম গেজেট প্রকাশ করে। তবে, এই গেজেটে পিএসসির সুপারিশপ্রাপ্ত ৯৯ জন বাদ পড়েছিলেন।
এরপর, গত ৩০ ডিসেম্বর পূর্বের প্রজ্ঞাপনটি বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন করে ১ হাজার ৮৯৬ জনকে নিয়োগের দ্বিতীয় প্রজ্ঞাপন জারি করে। এই দ্বিতীয় প্রজ্ঞাপনে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জন এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে সাময়িকভাবে অনুপযুক্ত বিবেচিত ২২৭ জনসহ মোট ২৬৭ জনকে বাদ দেওয়া হয়েছিল।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC