
জেলা তথ্য অফিস কুমিল্লার আয়োজনে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে “২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৫ মার্চ) সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুলতানা রাজিয়া।
মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন যুদ্ধকালিন থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার শিক্ষা অফিসার, মো: রফিকুল ইসলাম ও নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার।









