
রাইজিং কুমিল্লা ডেস্ক
দেশের সাধারণ ও নিম্নবিত্ত মানুষের নাগালের মধ্যে স্মার্টফোন পৌঁছে দিতে বড় উদ্যোগ নিয়েছে সরকার।
স্মার্টফোনের ন্যূনতম দাম দুই থেকে আড়াই হাজার টাকায় নামিয়ে আনার পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে একটি হোটেলে টেলিকম পলিসি বিষয়ক সেমিনারে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, “সরকার চায় দেশের প্রতিটি মানুষের হাতে স্মার্টফোন থাকুক। বিশেষ করে নিম্নআয়ের মানুষের জন্য সহজলভ্য করতে দাম ২ থেকে আড়াই হাজার টাকায় নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রান্তিক জনগোষ্ঠীও ডিজিটাল সেবার আওতায় আসবে।”
মোবাইল রিচার্জে করের চাপ কমানোর বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। জানান, বর্তমানে ১০০ টাকা রিচার্জে প্রায় ৩৮ টাকা কর কেটে নেওয়া হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য বড় বোঝা। এই ট্যাক্স ও ভ্যাট কমাতে সরকার কাজ শুরু করেছে।
টেলিযোগাযোগ খাতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে রেহান আসিফ আসাদ বলেন, দেশের ৯০ শতাংশ মানুষকে ফাইভ-জি সেবার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সারাদেশে ন্যূনতম ১০০ এমবিপিএস গতির ব্রডব্যান্ড ইন্টারনেট নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে।
গ্রাহক সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “গ্রাহকরা অর্থ ব্যয় করেও প্রত্যাশিত সেবা পাচ্ছেন না—এটি আমাদের ব্যর্থতা।” এ অবস্থার উন্নয়নে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC