
রাইজিং ক্যাম্পাস
২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার নতুন সম্ভাব্য সময়সূচি ঘোষণা করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ থেকে এ পরীক্ষা শুরু হয়ে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে আগামী ৭ জানুয়ারি থেকে সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। গত মে মাসে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করেছিলেন। তবে সোমবারের বৈঠকে আগের সিদ্ধান্ত থেকে সরে এসে নতুন সময় নির্ধারণ করা হয়েছে।
সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে বলেন, পরীক্ষা পেছানোর আর কোনো সুযোগ নেই। নির্ধারিত সময়েই পরীক্ষা সম্পন্ন করা হবে। জানুয়ারিতে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থেকে সরে এসে নতুন করে ১৪ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC