
নিজস্ব প্রতিবেদক
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আলিম শ্রেণিতে ভর্তির বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। অনলাইনে সিলেকশনপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ১৫ অক্টোবর বিকেল ৫টার মধ্যে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে অনলাইন ভর্তি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোকে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ নির্দেশনা জানানো হয়। উচ্চমাধ্যমিক পর্যায়ের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে চিঠিটি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে নিশ্চায়নকৃত শিক্ষার্থীদের আলিম শ্রেণিতে ভর্তি কার্যক্রম আগামী ১৫ অক্টোবর বিকেল ৫টার মধ্যে সম্পন্ন করতে হবে।
এ জন্য সংশ্লিষ্ট মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটের লগইন প্যানেলে প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশের পর মাদ্রাসায় ভর্তির জন্য সিলেকশনপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করতে হবে। এরপর অনলাইন সিস্টেমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
ভর্তি কার্যক্রমের জন্য নির্ধারিত ওয়েবসাইটের ঠিকানা: https://xiclassadmission.gov.bd
নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট মাদ্রাসার অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC