
নিজস্ব প্রতিবেদক
২০২৬ সাল থেকে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্ন কাঠামোতে বড় ধরনের সংশোধন এনেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
সোমবার (২২ সেপ্টেম্বর) এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রবিউল কবির চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যানকে এই সংশোধিত নম্বর বিভাজন সম্পর্কে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং ফিন্যান্স ও ব্যাংকিং—এই তিনটি বিষয়ের নম্বর বিভাজন ও প্রশ্ন কাঠামোতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, উল্লিখিত বিষয়গুলোতে নিম্নোক্ত পরিবর্তনগুলো কার্যকর হবে:
বাংলা দ্বিতীয়পত্র: বাংলা দ্বিতীয়পত্রের রচনামূলক অংশের অনুবাদ অংশটি বাদ দেওয়া হয়েছে। অনুবাদের জন্য নির্ধারিত ১০ নম্বর এখন সংবাদ প্রতিবেদনের জন্য বরাদ্দ করা হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি): আইসিটি বিষয়ের বিদ্যমান প্রশ্ন কাঠামো থেকে সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। এই অংশের জন্য বরাদ্দ ১০ নম্বর এখন বহুনির্বাচনী অংশের সাথে যুক্ত করা হয়েছে। এর ফলে বহুনির্বাচনী প্রশ্নের মোট নম্বর ১৫ থেকে বেড়ে ২৫ হয়েছে।
ফিন্যান্স ও ব্যাংকিং: এই বিষয়ে সংক্ষিপ্ত-উত্তর প্রশ্নের কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে ফিন্যান্স অংশ থেকে ৮টি এবং ব্যাংকিং অংশ থেকে ৭টি, মোট ১৫টি সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন থাকবে। শিক্ষার্থীদেরকে এই ১৫টি প্রশ্ন থেকে যেকোনো একটি বিভাগ থেকে ন্যূনতম ৪টি সহ মোট ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC