
নিজস্ব প্রতিবেদক
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখ জানিয়েছেন। তিনি জানান, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে।
এর আগে গত ৪ ডিসেম্বর অধ্যাপক তপন কুমার সরকার জানান, আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সময়সূচি (রুটিন) দেখে নিন-
[caption id="" align="alignnone" width="1117"]
২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ ও সময়সূচি[/caption]
করোনাভাইরাস মহামারির কারণে গত ২০২১, ২০২২ ও ২০২৩ বছরে (চলতি বছর) সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি ও সমমানের পরীক্ষা হয়েছে। এসময় পরীক্ষার সময় ও নম্বর কমিয়ে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেয়া হয়েছিল।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC