
রাইজিং ডেস্ক
দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকিমূল্যে আজ থেকে পবিত্র রমজান ও মার্চ মাসের পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
আজ বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় উত্তর সিটি করপোরেশনের তিব্বত মোড়ের পূর্ব কলোনী বাজারসংলগ্ন পলিটেকনিক মাঠে এ কার্যক্রম উদ্বোধন করতে যাচ্ছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু)।
এর আগে এক বিজ্ঞপ্তিতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানায়, একজন ফ্যামিলি কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল এক কেজি চিনি ও এক কেজি খেজুর কিনতে পারবেন। এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হবে ১০০ টাকা, প্রতিকেজি চিনি ১০০ টাকা ও মসুর ডাল ৬০ টাকা, খেজুর ১৫০ টাকা ও চাল ৩০ টাকায় বিক্রি করবে টিসিবি।
এতে আরও বলা হয়, নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিবেশকেরা এ কার্যক্রম পরিচালনা করবেন। এ সময়ে নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত জায়গা থেকে পণ্য নিতে পারবেন কার্ডধারীরা।
উল্লেখ্য, টিসিবি বলছে, সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিবেশকেরা এ কার্যক্রম পরিচালনা করবেন। টিসিবির পরিবার কার্ডধারী একজন ক্রেতা নির্ধারিত ডিলারদের কাছ থেকে কিনতে পারবেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC