
বিনোদন ডেস্ক

তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা 'পুষ্পা ২: দ্য রুল' ১৫ আগস্ট বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। তবে এটি হিন্দি ভাষায় মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।
২০২১ সালে মুক্তি পেয়েছিল 'পুষ্পা: দ্য রাইজ'। সিনেমাটি দারুণ সাফল্য অর্জন করে। 'পুষ্পা ২'-এও আল্লু অর্জুনকে দেখা যাবে 'পুষ্পা রাজ' চরিত্রে।
প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার অনন্য মামুন জানিয়েছেন, বিদেশি সিনেমা আমদানি নীতিমালা অনুসারে, বাংলাদেশে কোনো সিনেমার বাংলা ডাবিং মুক্তি দেওয়া যাবে না। সেই কারণেই তারা 'পুষ্পা ২' বাংলায় মুক্তি দিতে পারছেন না।
'পুষ্পা ২'-এ আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করবেন রশমিকা মান্ডানা। সিনেমাটি পরিচালনা করেছেন সুকুমার। আল্লু অর্জুন বাংলাদেশের অনেক দর্শকেরও প্রিয় তারকা।
আগামী ১৫ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘পুষ্পা ২’, প্রথম কিস্তির চেয়েও বেশি বাজেট এবং বড় আয়োজনে তৈরি হয়েছে এটি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC