বুধবার ১ এপ্রিল, ২০২৬

হামের প্রকোপ ঠেকাতে জরুরি টিকাদান শুরু ৫ এপ্রিল

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Immunization
হামের টিকা/ছবি: গেটি ইমেজ।

বাংলাদেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিয়েছে সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি চালুর ঘোষণা দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী রবিবার (৫ এপ্রিল) থেকে দেশব্যাপী এই টিকাদান কার্যক্রম শুরু হবে। একইসঙ্গে মাঠপর্যায়ে দায়িত্ব পালন নিশ্চিত করতে স্বাস্থ্যকর্মীদের সকল ছুটি বাতিল করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, হামের প্রকোপ বেশি এমন উপজেলাগুলোতে আগামী দুই দিনের মধ্যেই টিকা সরবরাহ নিশ্চিত করা হবে। রবিবার সকাল থেকেই জরুরি ভিত্তিতে টিকাদান কার্যক্রম শুরু হবে।

সরকার ইতোমধ্যে ৯০ লাখ ডোজ হামের টিকা সংগ্রহ করেছে বলে জানান তিনি। এছাড়া ইউনিসেফ থেকে আরও ১৯ লাখ ডোজ টিকা পাওয়া গেছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ঝুঁকিপূর্ণ শিশুদের দ্রুত টিকার আওতায় আনতে স্বাস্থ্য বিভাগ মাঠপর্যায়ে পূর্ণ প্রস্তুতি নিয়েছে। সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের টিকা প্রদান করা হবে।

আরও পড়ুন