
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়া উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে মো. সোহাগ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২ জুন) দুপুর ১টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়াখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ ওই গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জন্মগতভাবে প্রতিবন্ধী ও মৃগী রোগে আক্রান্ত সোহাগ দুপুরে বাড়ির পেছনের পুকুরে একা গোসল করতে যায়। কিছুক্ষণ পর তার জেঠাতো বোন পলি আক্তার (২৩) একই পুকুরে গোসল করতে নেমে পানির নিচে ডুব দিলে সোহাগের মাথার চুল তার পায়ে লাগে। পরে তাকে পানির নিচ থেকে উদ্ধার করে ওপরে তোলা হলে কোনো সাড়া পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC