
রাইজিং কুমিল্লা ডেস্ক

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে ৫২ পিস ইয়াবাসহ ১৪ মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) হাজীগঞ্জ থানাধীন গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তারালিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসানের সার্বিক দিকনির্দেশনায় এবং হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা ও হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নানের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে এসআই (নিঃ) এ কে এম ইউনুছ সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন। এ সময় ১৪টি মামলার পলাতক আসামি মো. নুরুল আমিন ওরফে নুরু (৫৪)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নুরুল আমিন হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের তারালিয়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, তার হেফাজত থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার ৬০০ টাকা।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC