
রাইজিং ডেস্ক
‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।
হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে অন্তর্বর্তী সরকারের করা লিভ টু আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
আবেদনের শুনানিকালে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
তিনি বলেন, 'আপিল বিভাগের এই আদেশের ফলে 'জয় বাংলা' আর জাতীয় স্লোগান হিসেবে বিবেচিত হবে না।'
এর আগে হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে লিভ টু আপিল করেছিল সরকার।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC