
নাজমুল ইসলাম হৃদয়, বাহুবল, হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাকচাপায় জুমা আক্তার নামে দেড় বছরের এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বড়গাঁও গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত জুমা আক্তার ওই গ্রামের আক্রম আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি বাড়ির পাশের রাস্তার ধারে খেলাধুলা করছিল। এ সময় পাশের একটি বাড়িতে নির্মাণ কাজের জন্য ইটবোঝাই একটি ট্রাক অসাবধানতাবশত তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
খবর পেয়ে কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অভিজিৎ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) মোঃ ইকতার মিয়া জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
ঘটনার পর এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভও দেখা দিয়েছে। স্থানীয়রা দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC