
রাইজিং ডেস্ক
ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান আজ শনিবার (২০ এপ্রিল) রাজধানীর ওসমানী মিলনায়তনে হজ যাত্রী প্রশিক্ষণ ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে জানিয়েছেন যে, চলতি বছর সরকারিভাবে সাধারণ হজ প্যাকেজের খরচ ১ লাখ ৪ হাজার ১৭৮ টাকা এবং বেসরকারিভাবে ৮২ হাজার ৮১৮ টাকা কমানো হয়েছে।
মন্ত্রী ফরিদুল হক খান বলেন, "সরকার যাত্রীদের সর্বনিম্ন খরচে হজ পালন করতে পারেন সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নিবন্ধন থেকে শুরু করে দাপ্তরিক সকল প্রক্রিয়া আরও সহজ করার চেষ্টা চলছে।"
তিনি আরও বলেন, "টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধির পরেও প্রধানমন্ত্রীর নির্দেশে হজের খরচ কমানো সম্ভব হয়েছে।"
এই বছরের হজ প্রশিক্ষণে যাত্রীদের হজের নিয়মকানুন, হজ ক্যাম্প, বিমান বন্দর ও সৌদি আরবে অবস্থানকালীন করণীয় বিষয়াবলী এবং সার্বিক ব্যবস্থা সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে তাদের সকল দায়িত্ব, সুবিধা ও অসুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC