
রাইজিং ডেস্ক
চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার (৮ মে) রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এক অনুষ্ঠানে হিজরি ১৪৪৫ সালের হজ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন তিনি। পরে হজ ক্যাম্পে হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।
এ বছর মোট ৮৫ হাজার ২৫৭ জন বাংলাদেশি হজ পালন করতে পারবেন। তাদের মধ্যে চার হাজার ৫৬২ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৮০ হাজার ৬৯৫ জন ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করবেন।
বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে প্রথম হজ ফ্লাইট বৃহস্পতিবার (৯ মে) থেকে শুরু হবে। চলবে ১০ জুন পর্যন্ত। এরপর ২০ জুন থেকে সৌদি আরব থেকে বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হবে।
এর আগে হজ ভিসা নিয়ে ৭ মে নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে সৌদি সরকার।
দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, হজ ভিসায় শুধু জেদ্দা, মদিনা ও মক্কা শহরে চলাচল করা যাবে। নির্ধারিত শহরের বাইরে ভ্রমণের জন্য এই ভিসা বৈধ হবে না।
এ ছাড়া এই ভিসা সৌদিতে কাজ করা বা বসবাসের জন্যও বৈধ হবে না বলেও জানায় সৌদি সরকার।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC