
রাইজিং ডেস্ক

চলতি বছর হজে যেতে চূড়ান্ত নিবন্ধনকারীরা আগামী ৭ মে পর্যন্ত হজ ভিসার আবেদন করতে পারবেন। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশি হাজিদের জন্য ভিসা আবেদনের সময় ২৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত বাড়িয়েছে।
হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ধর্মমন্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতেই এই সময় বৃদ্ধি করা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মো. মঞ্জুরুল হক গণমাধ্যমকে বলেছেন, "আমরা হজের ভিসা আবেদনের সময় আরও বাড়ানোর জন্য আবেদন করেছিলাম। সময় বেড়েছে। কিন্তু আমরা এখনো আনুষ্ঠানিক চিঠি পাইনি।"
এই সময়ের মধ্যে সকল নিবন্ধিত হজযাত্রীকে তাদের হজ ভিসার জন্য আবেদন করার অনুরোধ জানিয়েছেন হাব সভাপতি।
আগামী ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে। ৮ মে চলতি বছরের হজে আনুষ্ঠানিকতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC