
রাইজিং কুমিল্লা ডেস্ক

আধুনিক ও প্রযুক্তিনির্ভর নগর ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) ও গ্রামীণফোনের মধ্যে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় কুমিল্লা সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং গ্রামীণফোনের হেড অব বিজনেস সেলস ড. আসিফ নাঈমুর রশিদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নগরবাসীর জন্য ডিজিটাল নাগরিকসেবা সম্প্রসারণ, আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা, জননিরাপত্তা জোরদার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ফ্রি ওয়াইফাই জোন চালুসহ প্রযুক্তিনির্ভর নগর ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।
একই সঙ্গে নাগরিকদের অভিযোগ ও জরুরি সেবা নিশ্চিত করতে চালু করা হয়েছে কুসিকের হটলাইন নম্বর ০১৩২৯-৬৬৩৩৬৬।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC