
রাইজিং ডেস্ক
পাবনা জেলার আটঘরিয়া উপজেলায় স্মার্টফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের ওপর অভিমান করে কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী ইমরান হোসেন (১৪) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে। ইমরান হোসেন উপজেলার দেবোত্তর ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দেবোত্তর ইউপি চেয়ারম্যান মো. মোহাঈম্মীন হোসেন চঞ্চল।
আটঘরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু জাফর সাদিক জানান, ইমরান হোসেন এদিন সকালে বাবা-মায়ের কাছে স্মার্টফোন কিনতে চায়। ছেলের আবদার রাখতে অপারগতা প্রকাশ করায় সবার অজান্তে ঘরের ডাবের সঙ্গে গলায় ফাঁস নেয়। এ সময় বাড়ির লোকজন উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC