বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি, ২০২৬

স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায়, ভরি এখন ১ লাখ ৮ হাজার টাকা

রাইজিং ডেস্ক

Gold Necklace Set
স্বর্ণের নেকলেস সেট। ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। এবার ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৭৪৯ টাকা। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম আজ থেকে ১ লাখ ৮ হাজার ১২৫ টাকায় দাঁড়িয়েছে। এটিই দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম।

রোববার (২৬ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য নিশ্চিত করেছে।

বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩ হাজার ২২৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৮৮ হাজার ৪৭১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৩ হাজার ৭১৬ টাকা।

এর আগে সর্বশেষ ১৯ নভেম্বর দেশে স্বর্ণের দাম বেড়েছিল। নতুন করে দাম বাড়ানোর কারণ হিসেবে জুয়েলার্স সমিতি বলছে, স্থানীয় বাজারে পাকা সোনার দাম বেড়ে যাওয়ায় দর সমন্বয় করা হয়েছে।

চলতি বছরের ২০ জুলাই দেশের ইতিহাসে প্রথমবারের মতো ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ টাকা ছাড়িয়েছিল। তখন ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছিল ১ লাখ ৭৭৭ টাকা। মাঝে মূল্যবান এই ধাতুর দাম কিছুটা কমলেও ১৬ অক্টোবর আবার তা এক লাখ টাকা ছাড়ায়। তখন প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৫৪৪ টাকায় ওঠে। এরপর টানা আরও কয়েক দফায় স্বর্ণের দাম বেড়েছে।

আরও পড়ুন