মঙ্গলবার ২১ জুলাই, ২০২৬

স্পেনের জয়ে সেজদা দেওয়ায় আর্জেন্টিনার সমর্থকরা মারধর করেন প্রতিবন্ধী যুবককে

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

স্পেনের জয়ে সেজদা দেওয়ায় আর্জেন্টিনার সমর্থকরা মারধর করেন শারীরিক ও মানসিক প্রতিবন্ধী যুবককে
স্পেনের জয়ে সেজদা দেওয়ায় আর্জেন্টিনার সমর্থকরা মারধর করেন শারীরিক ও মানসিক প্রতিবন্ধী যুবককে/ছবি: প্রতিনিধি

প্রিয় দল স্পেনের বিজয়ে উচ্ছ্বসিত হয়ে সেজদা দেওয়ায় শারীরিক ও মানসিক প্রতিবন্ধী আকবর হোসেন ওরফে জনিকে (২৩) কে মারধরের অভিযোগ উঠেছে। আহত জনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামের শাহনূর মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের অভিযোগ, গত ১৯ জুলাই রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচে প্রিয় দল স্পেনের জয়ে উচ্ছ্বসিত হয়ে জনি সেজদা করলে আর্জেন্টিনার সমর্থক একিই গ্রামের আব্দুল বাতেনের ছেলে আব্দুল্লাহ (২৭) ও আব্দুল আওয়ালের ছেলে রিফাত (২৩) তাকে মারধুর করে।

পরে গুরুতর আহত অবস্থায় জনিকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আকবরের পালক দাদি সেলিনা বেগম (৮০) কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আকবরের মা নেই। ছোটবেলা থেকে আমি তাকে লালন-পালন করেছি। সে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। শুধু একটি সেজদা দেওয়ার কারণে তাকে এভাবে মারধর করা হবে, তা কখনো ভাবিনি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানা গেছে। তবে অভিযোগকারীদের দাবি তারা শীঘ্রই এ ব্যাপারে নবীনগর থানায় মামলা করবেন।

আরও পড়ুন