
নিজস্ব প্রতিবেদক
স্ত্রীকে ভালোবেসে বিয়ে করেছিলেন, স্বপ্ন দেখেছিলেন সুখের সংসারের। কিন্তু হঠাৎ করেই সেই সংসার ভেঙে যাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন নাটোরের এক চা দোকানি। বিবাহবিচ্ছেদের "শোক" কাটাতে প্রায় এক মণ দুধ দিয়ে গোসল করেছেন তিনি, যা রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে।
ঘটনাটি ঘটেছে রোববার (২৯ জুন) দুপুর ১টার দিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকায়। ৩২ বছর বয়সী শাকিল মণ্ডল নামের ওই চা দোকানি তার ১৪ বছরের বিবাহিত জীবন শেষ হওয়ার পর এই ব্যতিক্রমী প্রতিবাদ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিল মণ্ডল নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগর গ্রামের মৃত আলাল মণ্ডলের ছেলে এবং মাধনগর বাজারের একজন পরিচিত চা দোকানি। একই এলাকার আঙ্গুরী নামের এক তরুণীর সঙ্গে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি। দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেওয়ায় চলতি মাসের ১ তারিখে আঙ্গুরী তাকে তালাক দেন।
এ বিষয়ে শাকিল মণ্ডল বলেন, "আমি আঙ্গুরীকে ভালোবেসে বিয়ে করেছিলাম। অনেক স্বপ্ন নিয়ে সংসার করছিলাম। কখনো ভাবিনি সে আমাকে ছেড়ে দেবে। কিন্তু হঠাৎ করেই সে আমাকে ডিভোর্স দিয়েছে।"
মনের যন্ত্রণা ও কষ্ট সইতে না পেরেই তিনি দুধ দিয়ে গোসল করার সিদ্ধান্ত নেন বলে জানান। এ সময় তিনি অন্যদের উদ্দেশে একটি বিশেষ বার্তাও দেন। শাকিল বলেন, "আপনারা বিয়ে করার আগে পাত্রীর মায়ের সম্পর্কে খোঁজখবর নিয়ে বিয়ে করবেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC