
রাইজিং ডেস্ক
নিজের স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে দেয়ার পর দুধ দিয়ে গোসল করে আলোচনায় এসেছেন সেকেন্দার আলীর নামের এক যুবক।। দুধ দিয়ে গোসল করা যুবকের নাম সেকেন্দার আলী। তিনি পেশায় একজন ট্রাক্টর চালক।
বুধবার (৩ জুলাই) চুয়াডাঙ্গার সদর উপজেলার বেগনপুর ইউনিয়নের নেহালপুর গ্রামে এ ঘটনা ঘটে। সেকেন্দার আলী নেহালপুর গ্রামের দরগাপাড়ার বাসিন্দা।
জানা গেছে, স্বামী সেকেন্দার আলীর খালাতো ভাই মাজেদুল ইসলামের সঙ্গে স্ত্রী পরকীয়া করে আসছিলেন। বিষয়টি স্বামী হাতেনাতে ধরে ফেলেন। পরে ওই নারীর সঙ্গে পরকীয়া প্রেমিক মাজেদুল ইসলামের বিয়ে দেন সেকেন্দার। পরে তিনি দুধ দিয়ে গোসল করলে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের আব্বাস আলীর ছেলে সেকেন্দার আলীর স্ত্রী তিন সন্তানের জননী। সেকেন্দার আলীর নিষেধ সত্ত্বেও একই গ্রামের মিলন হোসেনের ছেলে মাজেদুল ইসলামের সঙ্গে পরকীয়া সম্পর্ক চালিয়ে যেতে থাকেন ওই নারী। ব্যাপারটি ধরার জন্য গত ৩ জুলাই বুধবার সন্ধ্যায় ওৎ পেতে থাকেন সেকেন্দার। এক পর্যায়ে তাদের অবৈধ সম্পর্ক তিনি হাতেনাতে ধরে ফেলেন। পরে গ্রামবাসীর সহযোগিতায় সেকেন্দার স্ত্রীকে পরকীয়া প্রেমিক মাজেদুলের সঙ্গে বিয়ে দেন এবং পরদিন তিনি দুধ দিয়ে গোসল করেন।
এ বিষয়ে সেকেন্দার আলী জানান, পূর্বেও তাদের সম্পর্কের বিষয়ে জানতে পেরে সন্তানদের কথা ভেবে স্ত্রীর ভুল ক্ষমা করেছেন। কিন্তু বারবার একই ঘটনা ঘটনায় গ্রামবাসীর সাহায্যে তাদের বিয়ে দেয়া হয়েছে।
দুধ দিয়ে গোসলের বিষয়ে সেকেন্দার আলী বলেন, তাদের বিয়ে দিতে পেরে যেন একটি বড় পাপ থেকে মুক্তি পেয়েছি। তাই দুধ দিয়ে গোসল করেছি।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন বলেন, দীর্ঘদিন তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল। এরপর স্বামী নিজেই তার স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন বলে শুনেছি। পরে বাড়িতে এসে সেকেন্দার দুধ দিয়ে গোসল করেছেন বলেও জানতে পেরেছি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC