
রাইজিং কুমিল্লা ডেস্ক
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে কমিউনিটিভিত্তিক সৌরবিদ্যুৎ চালিত সেচ প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, সদর থানা পূর্ব বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ এমরান, ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আজাদ এবং সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সবুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ৩১ লাখ ৭১ হাজার ৭০৭ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
প্রকল্পের কাজ সম্পন্ন হলে সৌরবিদ্যুৎ ব্যবহার করে মোটর পাম্পের মাধ্যমে কৃষিজমিতে সেচ দেওয়া সম্ভব হবে। এর ফলে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমবে। পাশাপাশি কৃষকদের সেচ কার্যক্রম আরও সহজ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC