
রাইজিং কুমিল্লা ডেস্ক
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মাহাদি রাজ শুভ (২৭) নামের এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন তার সহকর্মী আরাফাত হোসেন রায়হান।
নিহত মাহাদি রাজ শুভ লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার মুহাম্মদ দুলালের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন।
সহকর্মী রায়হান জানান, বৃহস্পতিবার ভোরে ফুড ডেলিভারির কাজে মোটরসাইকেল নিয়ে বের হন শুভ। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তিনি বাসায় না ফেরায় সহকর্মীরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। একাধিকবার ফোন করলেও সেটি বন্ধ পাওয়া যায়।
পরে রাতে সৌদি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রিয়াদ শহরের তোমামা এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় মাহাদি রাজ শুভ নিহত হয়েছেন। বর্তমানে তার মরদেহ সৌদি আরবের কিং সৌদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে তিনি দ্বিতীয় দফায় সৌদি আরবে যান। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC