
রাইজিং কুমিল্লা ডেস্ক

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নুরে আলম ও ইদ্রিস মিয়া নামে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ মে) বিকেলে জেদ্দা-রিয়াদ মহাসড়কের আফিফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শনিবার খবরটি এলাকায় পৌঁছালে স্বজন ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে।
নিহত নুরে আলম (৪২) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের বাসুদাই গ্রামের মৃত খলিলুর রহমান সওদাগরের ছেলে।
অপর নিহত ইদ্রিস মিয়া (৪৫) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা সদরের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, নুরে আলম ও ইদ্রিস মিয়া দীর্ঘদিন ধরে সৌদি আরবের রিয়াদে যৌথভাবে ব্যবসা পরিচালনা করছিলেন। শুক্রবার তারা জেদ্দা থেকে দোকানের মালামাল নিয়ে রিয়াদের উদ্দেশ্যে রওনা দেন। পথে আফিফ এলাকায় পৌঁছালে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
নিহত নুরে আলমের স্ত্রী সুমি আক্তার বলেন, “আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে আমরা দিশেহারা। আমি সরকারের কাছে অনুরোধ জানাই, যেন দ্রুত আমার স্বামীর মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হয়।”
এ বিষয়ে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিবারের সদস্যরা যোগাযোগ করলে সরকারের পক্ষ থেকে মরদেহ দেশে আনার বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC