
নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের ১১টি গ্রামে আজ শুক্রবার সকালে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হয়েছে।
জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর এবং রায়পুর উপজেলার কলাকোপাসহ মোট ১১টি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি এ দিন ঈদ উদ্যাপনে অংশ নেন।
সকাল ৭টা ৩০ মিনিটে রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। এছাড়াও এসব গ্রামের বিভিন্ন ঈদগাহ মাঠে পৃথক পৃথক জামাতে অংশ নেন মুসল্লিরা।
জানা যায়, মাওলানা ইসহাক (রহ.)-এর অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ দীর্ঘদিন ধরে পবিত্র মক্কা ও মদিনার সঙ্গে সঙ্গতি রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছেন।
উল্লেখ্য, প্রায় ৪৬ বছর ধরে এসব গ্রামের মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ উদ্যাপনের এই ঐতিহ্য বজায় রেখে চলেছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC