
রাইজিং কুমিল্লা প্রতিবেদক

প্রতিযোগিতামূলক পরিবেশে আমদানি ও রপ্তানিকারকদের জন্য সেবার মান বৃদ্ধি এবং কাস্টমস কার্যক্রম আরও সহজ ও স্বচ্ছ করতে কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা ২০২৬ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মাধ্যমে এতদিন কার্যকর থাকা কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা ২০২০ রহিত করা হয়েছে বলে মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে এনবিআর।
এনবিআর জানায়, এর আগে সি অ্যান্ড এফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্টদের জন্য কোনো স্বতন্ত্র ও যুগোপযোগী বিধিমালা ছিল না। নতুন বিধিমালার মাধ্যমে সি অ্যান্ড এফ এজেন্টদের কার্যক্রমকে আরও সহজ, আধুনিক ও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার আনা হয়েছে।
এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো—
১. কাস্টমস স্টেশনভিত্তিক লাইসেন্স সংখ্যার জন্য আর এনবিআরের পূর্বানুমোদন লাগবে না। পরীক্ষায় উত্তীর্ণ সব যোগ্য প্রার্থী লাইসেন্স নিতে পারবেন।
২. প্রতি বছর নির্ধারিত সময়ে নিয়মিত পরীক্ষা আয়োজন করে লাইসেন্স প্রদান প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
৩. কোনো স্থল কাস্টমস স্টেশন বন্ধ হলে সংশ্লিষ্ট লাইসেন্স বাতিল হবে না। অধিক্ষেত্র সংযোজনের মাধ্যমে লাইসেন্সধারীরা অন্য সচল কাস্টমস স্টেশনে কার্যক্রম চালাতে পারবেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC