
রাইজিং কুমিল্লা ডেস্ক
কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুন নাঈম ফারিহার মৃত্যু ঘটনায় দায়ের করা হত্যা ও আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রধান আসামি তার স্বামী মেহেদী হাসান হৃদয়ের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৩ জুন) কুমিল্লার জেলা ও দায়রা জজ (চতুর্থ) আদালতের বিচারক মো. সামছুল আলম শুনানি শেষে এ আদেশ দেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করেন। অপরদিকে আসামিপক্ষ জামিনের পক্ষে যুক্তি উপস্থাপন করলেও আদালত আবেদন নামঞ্জুর করেন।
এর আগে গত ১০ মে আদালতে আত্মসমর্পণের পর মেহেদী হাসান হৃদয়কে কারাগারে পাঠানো হয়। পরে তাকে দুই দিনের রিমান্ডেও নেওয়া হয়েছিল।
উল্লেখ্য, গত ৫ মে কুমিল্লা নগরীর দেশওয়ালীপট্টি এলাকার ‘কাশেম গার্ডেন’ নামের একটি বহুতল ভবন থেকে ফারিহার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি কোটবাড়ি এলাকার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC