
রাইজিং ডেস্ক
সিলেট নগরীতে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। এ শিলাবৃষ্টিতে যানবাহনেরও ক্ষয়ক্ষতির পাশাপাশি অনেক বাসাবাড়ির জানালার কাচ ভেঙে গেছে।
রোববার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার পর ১০ থেকে ১৫ মিনিটের কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির কারণে এই ক্ষয়ক্ষতি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিলার ওজন ছিল প্রায় আধা কেজি। বৃষ্টির সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার রাত সাড়ে ১০টার পর ১০ থেকে ১৫ মিনিটের কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় ঘরবাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া নগরীর চৌহাট্টা এলাকায় শিলা পড়ে একটি প্রাইভেটকারের কাচ ভেঙে গেছে।
এ বিষয়ে সিলেট নগরীর রায়নগর এলাকার বাসিন্দা রফিক জানান, ঝড়ের সঙ্গে শিলা বৃষ্টি শুরু হয়। হঠাৎ আমার সামনে বড় একটি শিল পড়ে। বৃষ্টি কমার পর হাতে নিয়ে অনুমান করি, ওজন হবে আধা কেজি।
এদিকে নগরীর চৌহাট্টা এলাকায় পার্কিং করে রাখা প্রাইভেটকারে শিলা পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়িটির পেছনে কাচ ভেঙে গেছে। এই প্রাইভেটকারটি সিলেট জেলা পরিষদের সদস্য সুভাষ দাসের।
এ বিষয়ে সিলেট আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, বছরের এই সময়ে ঝড়ের সঙ্গে বৃষ্টিকে কালবৈশাখী বলা হয়ে থাকে। কালবৈশাখীতে শিলাবৃষ্টি হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC