
তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সিলেট শহরে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মাহবুবুর ইসলাম নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুবুল ইসলাম (৬২) নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের ঝামারবালী গ্রামের মৃত শামসুল ইসলামের ছেলে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে সিলেট সড়কে ট্রাক্টর চালাচ্ছিলেন তিনি, অপর দিক আসা দ্রুতগতির বাসের ধাক্কায় ট্রাক্টর উল্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঝামারবালীর স্থানীয় বাসিন্দা নাহিদ আল ফারাবী বিষয়টি নিশ্চিত করেছেন। তার এমন মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, কোনো ভাবেই এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC