
রাইজিং ডেস্ক
সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা থেকে দুটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারি) তামাই ফকির পাড়া গ্রামের একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে বাঘ দুটিকে উদ্ধার করা হয়। পরে সিরাজগঞ্জ ইকোপার্কে অবমুক্ত করা হয়।
আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘দ্য বার্ড সেফটি হাউজ’র চেয়ারম্যান মামুন বিশ্বাস।
স্থানীয়রা জানান, পরিবেশবাদী সংগঠন দ্য বার্ড সেফটি হাউজ এ মেছো বাঘ দুটি জীবিত উদ্ধার করে। এতে তাদের সহযোগিতা করেন বন বিভাগের কর্মীরা।
দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস বলেন, প্রাণী দুটিকে মূলত ‘মেছো বিড়াল’ বলা হয়। তবে সবার কাছে ‘মেছো বাঘ’ হিসেবে পরিচিত। এদের উদ্ধার করে বন বিভাগের মাধ্যমে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সিরাজগঞ্জ ইকো পার্কে অবমুক্ত করা হয়েছে।
বেলকুচি উপজেলা বনবিভাগের ফরেস্টার রফিকুল ইসলাম বলেন, স্থানীয়রা ৯৯৯-এ মেছো বাঘের বিষয়টি আমাদের জানায়। পরে মামুন বিশ্বাসকে বললে তিনি তার লোকজন নিয়ে প্রাণী দুটি উদ্ধার করেন।
এরপর মেছো বাঘ দুটি আমাদের কাছে হস্তান্তর করলে ইকো পার্কে অবমুক্ত করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC