
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর তথ্য হালনাগাদ করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব তথ্য আগামী ১৫ মার্চের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে হবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) নির্বাচন কমিশন সচিবালয় থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের তথ্য হালনাগাদ করার লক্ষ্যে অঞ্চলভিত্তিক সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের তথ্যাদি সংযুক্ত ছক অনুযায়ী প্রস্তুত করা প্রয়োজন।
চিঠিতে আরও বলা হয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর তথ্য নির্ধারিত ছক অনুসারে প্রস্তুত করতে হবে। এর মধ্যে সিটি করপোরেশন ও পৌরসভার তথ্য সংলগ্নী-১ ও সংলগ্নী-২ অনুযায়ী এবং জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের তথ্য সংলগ্নী-৩, সংলগ্নী-৪ ও সংলগ্নী-৫ অনুযায়ী যথাযথভাবে প্রস্তুত করতে হবে।
এছাড়া আগামী ১৫ মার্চের মধ্যে জরুরি ভিত্তিতে এসব তথ্য হার্ড কপি ও সফট কপি আকারে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, সিটি করপোরেশন ও পৌরসভার তথ্য নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখায় (ইন্টারনাল একাউন্ট: sas_emcl), জেলা পরিষদ ও উপজেলা পরিষদের তথ্য নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-২ শাখায় (ইন্টারনাল একাউন্ট: sas_emc2) এবং ইউনিয়ন পরিষদের তথ্য নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-৩ শাখায় (ইন্টারনাল একাউন্ট: sas_emc3) পাঠাতে হবে।
পরবর্তীতে নির্বাচন কর্মকর্তারা সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসারদের কাছ থেকে প্রাপ্ত তথ্যগুলো অঞ্চলভিত্তিক একীভূত করে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাবেন বলেও চিঠিতে জানানো হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC