
রাইজিং ডেস্ক
রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২১১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
আজ বুধবার (১৫ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৮১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
এদিকে সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার কথা রয়েছে। এজন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে বেশকিছু পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
অন্যদিকে দেশব্যাপী বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। অবরোধ ঘিরে যেকোনো নাশকতা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য সড়কে নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।
এর আগে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফার অবরোধে সোমবার (১৩ নভেম্বর) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC