
রাইজিং ডেস্ক
গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৭৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশ সদর দফতর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই বিশেষ অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে ১ হাজার ২৪৬ জন আসামি রয়েছেন, যারা বিভিন্ন মামলা ও ওয়ারেন্টের অন্তর্ভুক্ত। এছাড়া, অন্যান্য ঘটনায় আরও ৫০৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সব মিলিয়ে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৪ জনে।
পুলিশ সদর দফতর আরও জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এই বিশেষ অভিযান চলমান থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC