
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় ডাকাতি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সোহেলকে (৩৫) গ্রেফতার করেছে এসআরবি-১১।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে জেলার সদর দক্ষিণ মডেল থানার জাঙ্গালিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।
এসআরবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এসআরবি-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল সদর দক্ষিণ মডেল থানার জাঙ্গালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত পলাতক আসামি সোহেলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সোহেল কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা গ্রামের আবুল হোসেনের ছেলে।
এসআরবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংশ্লিষ্ট ডাকাতি মামলায় আদালত যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণার পর থেকেই সাজা এড়াতে আত্মগোপনে ছিলেন সোহেল। দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে গ্রেফতার এড়িয়ে চলছিলেন তিনি।
গ্রেফতার আসামির বিরুদ্ধে আদালতের ঘোষিত সাজা কার্যকরের লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC