
রাইজিং ডেস্ক
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে নাশকতা সৃষ্টিসহ নানা অভিযোগে সারাদেশে গ্রেফতার অভিযান অব্যাহত আছে। গতকাল সোমবার পর্যন্ত ১২ দিনে ৯ হাজার ৬৫৩ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে গতকাল গ্রেফতার করা হয়েছে ৫৩২ জনকে।
এদিকে রাজধানীতে সবচেয়ে বেশি গ্রেফতার করা হয়েছে। বিভাগটিতে গ্রেফতার সাড়ে ৪ হাজার জন।
চট্টগ্রাম মেট্রোপলিটনে নতুন করে ২টি মামলা দায়ের হয়েছে। আর নতুন করে গ্রেফতার হয়েছে ৩৪ জন।
রাজশাহী মহানগরীতে নতুন করে পুলিশ গ্রেফতার করেছে ১৫ জনকে। এ নিয়ে মোট ২৫৯ জনকে সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার দেখানো হলো।
কুমিল্লায় সর্বশেষ গত শুক্রবার পাওয়া তথ্য মতে, আরও ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এতে শুক্রবার পর্যন্ত ১৭২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রংপুরে সংঘর্ষ, ভাংচুর, অগ্নিসংযোগের অভিযোগ ২২ মামলা চলমান। এসব মামলায় মঙ্গলবার (৩০ জুলাই) আরও ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ১২ দিনে গ্রেফতার হলো ২৪৯ জন।
অন্যদিকে পুলিশ বলছে, চিহ্নিত অপরাধীদের ফুটেজ দেখে দেখে গ্রেফতার করা হচ্ছে। নিরপরাধ কাউকেই হয়রানি কিংবা গ্রেফতার করা হচ্ছে না
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবু মারুফ হোসেন বলেন, চলমান সহিংসতায় অসংখ্য স্থাপনা ধ্বংস হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে। যারা এসব কাজে নেতৃত্ব দিয়েছে তাদের গ্রেফতার করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করছে পুলিশ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC