
নিজস্ব প্রতিবেদক
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহতদের স্মরণে আগামীকাল মঙ্গলবার দেশব্যাপী একদিনের শোক পালন করবে সরকার।
আজ সোমবার (২৯ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘কোটা আন্দোলনে নিহতদের স্মরণে মন্ত্রিসভায় একটি শোক প্রস্তাব গৃহীত হয়। আগামীকাল (মঙ্গলবার) দেশব্যাপী শোক পালন করা হবে। এ সময় কালো ব্যাজ ধারণ করা হবে। আর মসজিদ–মন্দিরসহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।’
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে শুরু হয় আন্দোলন। ১৫ জুলাই এসে সহিংসতায় রূপ নেয় এই আন্দোলন। ১৬ জুলাই ঢাকাসহ কয়েকটি স্থানে আন্দোলনের মধ্যে সহিংসতায় প্রাণহানি হয়। এরপর সারাদেশে ছড়িয়ে পড়ে আন্দোলন, সহিংসতায় বাড়তে থাকে প্রাণহানি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC