বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

সরাইলে শহীদ জিয়া পরিষদের নবগঠিত কমিটিকে বরণ করে নিলো উপজেলা বিএনপি

সরাইল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সরাইলে শহীদ জিয়া পরিষদের নবগঠিত কমিটিকে বরণ করে নিলো উপজেলা বিএনপি
সরাইলে শহীদ জিয়া পরিষদের নবগঠিত কমিটিকে বরণ করে নিলো উপজেলা বিএনপি/ ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নবগঠিত শহীদ জিয়া পরিষদের ৩১ সদস্য বিশিষ্ট কমিটির সঙ্গে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকালে উপজেলা সদরে এ শুভেচ্ছা বিনিময় করা হয়। এসময় সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু ও সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী’সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে কৃতজ্ঞতাসরূপ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে এবং সরাইল উপজেলা বিএনপির পক্ষ থেকে নবগঠিত কমিটির দায়িত্বশীল নেতাদের বরণ করে নেয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, গত (১২ ডিসেম্বর) মুর্শেদ রানা’কে আহ্বায়ক, মোঃ এমদাদুল হক পিয়ারুল’কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মোঃ ইকরাম হোসাইনকে সদস্য সচিব করে ৩১ সদস্য সরাইল উপজেলা শহীদ জিয়া পরিষদের কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

সরাইল উপজেলা শহীদ জিয়া পরিষদের আহ্বায়ক মুর্শেদ রানা বলেন, দলের দুর্দিনে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আগামীদিনেও উপজেলা বিএনপির নেতৃত্বে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার উদ্দেশ্যে শহীদ জিয়াউর রহমানের সৈনিক হিসেবে রাজপথে থাকবো ইনশাআল্লাহ।

আরও পড়ুন