
সরাইল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নবগঠিত শহীদ জিয়া স্মৃতি সংসদের উপজেলা কমিটির পরিচিতি সভা ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) বিকালে উপজেলার কালিকচ্ছ বাজারে'র আবাবিল কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন সরাইল উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের যুগ্ম আহ্বায়ক ক্বারী জামাল হোসেন।
এসময় সরাইল উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক মোঃ সেলিম মিয়া'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট শাকিল আহমেদ।
সরাইল উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সদস্য সচিব বশির আহমেদ খানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সদস্য সচিব নাজমুল হাসান রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুরাদ সর্দার, সাবেক যুগ্ম সম্পাদক শাহ ওয়ালী উল্লাহ জাবেদ, সরাইল উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জামাল হোসেন লস্কর, সরাইল উপজেলা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম মুকুল, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আলম স্বপন, সাইমন ইসলাম রুম্মান, যুগ্ম আহ্বায়ক ইলিয়াস মিয়া, জেলা তরুণদলের সদস্য সচিব আরাফাত রহমান হৃদয়, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুর্শেদ জামান জালাল, নোয়াগাঁও ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মুর্শেদ মৈশান, সদস্য সচিব আবদুর রহিম মেম্বার, যুগ্ম আহ্বায়ক চান মিয়া, সদস্য শাহজাহান মুন্সি, উপজেলা ছাত্রদল সাবেক যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান বাবু, হাফিজুর রহমান মৈশান, সোহাগ মিয়া, উপজেলা যুবদল নেতা সাইফুল ইসলাম, আবদুল জলিল, উপজেলা বিএনপির নেতা আল আমিন মিয়াজি, মোস্তাক মিয়া, হারু মিয়া প্রমুখ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC