বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি, ২০২৬

সরকার নতুন প্রশাসনিক ডিভিশন গঠন করেনি, ‘২ নতুন বিভাগ’ শিরোনামটি বিভ্রান্তিকর

সরকার নতুন প্রশাসনিক ডিভিশন গঠন করেনি, ‘২ নতুন বিভাগ’ শিরোনামটি বিভ্রান্তিকর
সরকার নতুন প্রশাসনিক ডিভিশন গঠন করেনি, ‘২ নতুন বিভাগ’ শিরোনামটি বিভ্রান্তিকর

“নতুন ৪ থানা ও ২ নতুন বিভাগ অনুমোদন চূড়ান্ত করেছে সরকার” এমন একটি বিভ্রান্তিকর শিরোনামে খবর ছড়িয়ে পড়েছে, যা পড়ে অনেকেই মনে করছেন দেশে নতুন দুটি প্রশাসনিক বিভাগ (ডিভিশন) গঠন করা হচ্ছে। তবে রাইজিং ফ্যাক্টসের যাচাইয়ে দেখা গেছে, এই ধারণাটি সঠিক নয়।

এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে

বাস্তবে, অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব আদায় ব্যবস্থায় ‘স্বচ্ছতা ও গতিশীলতা’ বাড়ানোর লক্ষ্যে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এগুলো কোনো ভৌগোলিক বা নতুন ডিভিশন নয়।

সত্যতা যাচাই করতে গিয়ে গুগলে অনুসন্ধানে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর পর্যালোচনা করা হয়। এর মধ্যে বিডিনিউজ২৪-এর “রাজস্ব বিভাগ পুনর্গঠন ও নতুন ৪ থানা স্থাপনে সায়” শিরোনামের প্রতিবেদনে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

একইভাবে দ্য ডেইলি স্টারের “অনুমোদন পেল নতুন ৪ থানা, ‘এ’ ক্যাটাগরির জেলা হচ্ছে সাতক্ষীরা” শীর্ষক সংবাদেও একই তথ্য পাওয়া যায়। এসব প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

তবে আরটিভি ও বাংলা টিভির “নতুন ৪ থানা ও ২ নতুন বিভাগ অনুমোদন চূড়ান্ত করেছে সরকার!” বিভ্রান্তিকর শিরোনামের কারণে জনমনে ভুল ধারণা তৈরি হয়েছে যে দেশে নতুন দুটি প্রশাসনিক ডিভিশন গঠন করা হচ্ছে। বাস্তবে এমন কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি।

আরও পড়ুন