
রাইজিং ডেস্ক
বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের নিয়ে এবারের জাতীয় ভোটার দিবস উদযাপন করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২ মার্চ সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হবে বলে জানিয়েছে সংস্থাটি।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ভোটার দিবস উপলক্ষ্যে গঠিত কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে।
কমিটির সভাপতি ও নির্বাচন ইনস্টিটিউটের মহাপরিচালক এসএম আসাদুজ্জামানের সই করা এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, ভোটার দিবস উপলক্ষ্যে মাঠ পর্যায়ে জেলা, উপজেলা ও কেন্দ্রীয় পর্যায়ে র্যালি, আলোচনা সভা আয়োজন করা হবে। এ ক্ষেত্রে কেন্দ্রীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে নির্বাচন ভবনে।
এতে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের মধ্য থেকে ১০ জন, ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি, ইউএনডিপির প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে অবজার্ভার গ্রুপ থেকে কিছু ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হবে।
অন্যদিকে ভোটার দিবসকে উপলক্ষ্য করে নাগরিকদের ভোটার হওয়ার প্রতি উৎসাহমূলক নানা প্রচার কার্যক্রমও হাতে নেবে সংস্থাটি।
জাতীয় ভোটার দিবসে প্রতিবারের মতো এবার প্রকাশ করা হবে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা। যে তালিকার ভিত্তিতেই হতে পারে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কমিশন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC