
রাইজিং কুমিল্লা ডেস্ক

জাতীয় সংসদ ভবনের ছাদে সৌরশক্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৪ মে) সকালে জাতীয় সংসদ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রের প্রতীক জাতীয় সংসদে সৌরশক্তি কার্যক্রমের সূচনা প্রমাণ করে যে সরকারের নেতৃত্ব শুধু নীতিমালার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হচ্ছে। তিনি উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবের মুখে থাকা বাংলাদেশের জন্য পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, জাতীয় সংসদ ভবনকে পরিবেশবান্ধব প্রযুক্তির আওতায় আনার এই উদ্যোগ দেশের সামগ্রিক জ্বালানি খাতে ইতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে জলবায়ু সংকট মোকাবিলা ও পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকেও পরিচ্ছন্ন ও সবুজ জ্বালানি ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় সংসদের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিশেষজ্ঞদের মতে, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণ দেশের বিদ্যুৎ খাতে ব্যয় কমানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC