
সরবরাহ স্বাভাবিক থাকলেও কুমিল্লার খুচরা বাজারগুলোতে আগের দামেই বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি। তবে সপ্তাহের ব্যবধানে মুরগির বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে সোনালি কক মুরগির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।
শুক্রবার কুমিল্লার রাজগঞ্জ ও বাদশামিয়া বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
শীতকালীন সবজির বাজার
বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজি গত সপ্তাহের দামে বিক্রি হচ্ছে। শিম প্রকারভেদে প্রতি কেজি ৩৫ থেকে ৬০ টাকা, টমেটো ৫০ থেকে ৮০ টাকা, দেশি গাজর ৪০ থেকে ৫০ টাকা, মুলা ৩০ থেকে ৪০ টাকা এবং সালগম ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ফুলকপি প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা এবং লাউ ৬০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।
গ্রীষ্মকালীন সবজির বাজার
গ্রীষ্মকালীন সবজির মধ্যে বরবটি প্রতি কেজি ১৪০ টাকা, বেগুন প্রকারভেদে ৬০ থেকে ১০০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা এবং ঢেঁড়স ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এছাড়া কচুরমুখী ১০০ থেকে ১২০ টাকা এবং ধুন্দল ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।
অন্যান্য সবজি ও কাঁচামাল
বাজারগুলোতে কাঁচামরিচ ১০০ থেকে ১২০ টাকা কেজি, পেঁপে ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, দেশি শসা ১০০ টাকা এবং খিরা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
লেবুর হালি ১০ থেকে ৩০ টাকা, দেশি ধনেপাতা ১০০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ৫০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া কাঁচা কলা হালি ৪০ টাকা, চালকুমড়া ৫০ টাকা প্রতি পিস এবং ক্যাপসিকাম ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শাকের বাজার
বাজারে লাল শাক আঁটি প্রতি ১০ টাকা, লাউ শাক ৪০ টাকা, কলমি শাক দুই আঁটি ৩০ টাকা, পুঁই শাক ৪০ টাকা, ডাটা শাক দুই আঁটি ৩০ টাকা এবং পালং শাক দুই আঁটি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
আলু ও পেঁয়াজের দাম
নতুন আলু কেজিতে ৫ টাকা কমে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। পুরোনো আলু বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে। দেশি পুরোনো পেঁয়াজ কেজিতে ১৩০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৮০ টাকা, নতুন পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা এবং পেঁয়াজকলি ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মুরগির বাজারে অস্থিরতা
সপ্তাহের ব্যবধানে মুরগির বাজারে দাম বেড়েছে। সোনালি কক মুরগি কেজিতে ৩০ টাকা বেড়ে ৩০০ টাকা এবং সোনালি হাইব্রিড মুরগি কেজিতে ২০ টাকা বেড়ে ২৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এছাড়া লাল লেয়ার মুরগি কেজিতে ১০ টাকা বেড়ে ৩১০ টাকা এবং সাদা লেয়ার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তবে ব্রয়লার মুরগি কেজিতে ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে দেশি মুরগি কেজিতে ২০ টাকা বেড়ে ৬০০ টাকা হয়েছে।
মাছের বাজার
বাজারে ৩০০ গ্রাম ওজনের ইলিশ মাছ প্রতি কেজি ১ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।
চাষের শিং মাছ আকারভেদে ৩৫০ থেকে ৫৫০ টাকা এবং দেশি শিং মাছ ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
রুই মাছ ৪০০ থেকে ৫৫০ টাকা, দেশি মাগুর ৮০০ থেকে ১ হাজার টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪০০ টাকা এবং চাষের পাঙাশ ১৭০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এছাড়া চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, বোয়াল ৬০০ থেকে ৮০০ টাকা, বড় কাতল ৪০০ থেকে ৫৫০ টাকা, পোয়া মাছ ৩৫০ থেকে ৪০০ টাকা এবং পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
তেলাপিয়া ২০০ টাকা, কৈ মাছ ২০০ থেকে ২২০ টাকা, মলা মাছ ৫০০ টাকা, বাতাসি টেংরা ১ হাজার ৩০০ টাকা, টেংরা মাছ ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি মাছ ৫০০ টাকা এবং পাঁচ মিশালি মাছ ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাংসের বাজার
গরুর মাংস কেজি প্রতি ৭৫০ থেকে ৭৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। গরুর কলিজা ৭৬০ টাকা, গরুর মাথার মাংস ৪৫০ টাকা এবং গরুর বট ৩৫০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
খাসির মাংস কেজি প্রতি ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মসলা ও ডালের বাজার
দেশি আদা ১৪০ থেকে ১৬০ টাকা, চায়না আদা ২২০ টাকা, দেশি রসুন ১৪০ টাকা এবং ভারতীয় রসুন ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
দেশি মসুর ডাল বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে।
ডিমের বাজার
এক ডজন লাল ডিম ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। হাঁসের ডিম প্রতি ডজন ২০০ টাকা, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা এবং সোনালি কক মুরগির ডিমের হালি ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।









