
নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বৈদ্যুতিক খুঁটিবাহী একটি ট্রাক্টরের পেছনের অংশ চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হয়ে দুর্ঘটনা ঘটেছে। এ সময় ট্রাক্টরে থাকা ভারী বৈদ্যুতিক খুঁটিগুলো চালকের আসনের ওপর পড়ে তিনি ভেতরে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে তাকে জীবিত উদ্ধার করেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে উপজেলার দয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক খুঁটি বহনকারী ট্রাক্টরটি চলন্ত অবস্থায় হঠাৎ এর পেছনের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ট্রাক্টরে থাকা ভারী বৈদ্যুতিক খুঁটিগুলো সামনের দিকে সরে গিয়ে চালকের আসনের ওপর পড়ে। ফলে চালক ট্রাক্টরের ভেতরে আটকা পড়েন।
দুর্ঘটনার খবর পেয়ে চৌয়ারাবাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার শরিফ আহমেদ কবিরের নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে উদ্ধারকারী দল প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে দুর্ঘটনাকবলিত ট্রাক্টর থেকে চালককে নিরাপদে জীবিত অবস্থায় উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের দ্রুত ও দক্ষ উদ্ধার অভিযানের কারণে আটকা পড়া চালককে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে।
জননিরাপত্তার পাশাপাশি বিভিন্ন দুর্ঘটনা ও দুর্যোগে জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা কাজ করে থাকেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC