
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোনো ধরনের নাশকতা ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরবিচ্ছিন্ন পরিবেশে সম্পন্ন করতে জেলার বিভিন্ন স্থানে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
বুধবার জেলা পুলিশের মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সমন্বয়ে চেকপোস্ট স্থাপন এবং টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
পুলিশ সূত্রে আরও জানানো হয়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা প্রতিরোধ, অপরাধ দমন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর এই বিশেষ অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই বহুল প্রত্যাশিত নির্বাচনকে কেন্দ্র করে ভোটগ্রহণ যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে জেলা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও নিয়মিত দায়িত্ব পালন করছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC