
রাইজিং কুমিল্লা ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।
আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন।
মনোনীত প্রার্থীদের তালিকায় রয়েছেন—
সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মনছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামীকাল মঙ্গলবার। এই আসনগুলোর জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী, বিএনপি ও তাদের সমমনা জোট সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে ৩৬টি আসন পাবে। অন্যদিকে, জামায়াতে ইসলামী ও তাদের সহযোগীরা পাবে ১৩টি আসন এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের জোট পাবে একটি আসন।
নির্বাচন কমিশনের তথ্যমতে, বর্তমান সংসদের মোট ২৯৮ জন সদস্য এই নির্বাচনে ভোটার হিসেবে তালিকাভুক্ত রয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC